আন্তর্জাতিক

বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী আদানি 

আন্তর্জাতিক ডেস্ক: এবার বিশ্বের ‘বিনিয়োগ গুরু’খ্যাত ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম শীর্ষ ধনীর তকমা পেলেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের ইনডেক্সে এ তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: নকল করতে গিয়ে ডুবছে বলিউড

এতে বলা হয়, ভারতের ৫৯ বছর বয়সী ধনকুবের গৌতম আদানির সম্পদের মোট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৭০ কোটি মার্কিন ডলার। বদৌলতে তিনি এক লাফে বৈশ্বিক অতিধনী তালিকায় পঞ্চম স্থানে উঠে যান। তার আগে এই স্থানে ছিলেন ৯১ বছর বয়সী ওয়ারেন বাফেট, যার সম্পদের মূল্য এখন ১২ হাজার ১৭০ কোটি ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার ট্র্যাকার অনুসারে ধনীর শীর্ষে রয়েছেন বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা ও মহাকাশে রকেট প্রেরণকারী সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তার সম্পদের মূল্য ২৬ হাজার ৯৭০ কোটি ডলার।

আরও পড়ুন: ঘুস নিয়েছেন ইমরান খান

বহুজাতিক ই-কমার্স আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস ১৭ হাজার ২০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফ্রান্সভিত্তিক বিলাসী পণ্যের বহুজাতিক বিক্রেতা প্রতিষ্ঠান বার্নার্ড আর্নল্ট তৃতীয় স্থানে আছেন ১৬ হাজার ৭৯০ কোটি ডলার নিয়ে। চতুর্থ শীর্ষ ধনী হলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার রয়েছে প্রায় ১৩ হাজার ২০ কোটি ডলারের সম্পদ।

জানা গেছে, মাত্র দুই বছর আগেও আদানির সম্পদের মূল্য ছিল ৮৯০ কোটি মার্কিন ডলার। কিন্তু করোনার মধ্যে এই সম্পদ বেড়ে ২০২১ সালের মার্চে আনুমানিক ৫ হাজার ৫০ কোটি ডলারে ওঠে। আর ২০২২ সালের মার্চে তা বেড়ে প্রায় দ্বিগুণ অর্থাৎ ৯ হাজার কোটি ডলারে উন্নীত হয়। বর্তমানে ১২ হাজার ৩৭০ কোটি ডলার নিয়ে ভারত এবং সেই সঙ্গে এশিয়ারও শীর্ষ ধনী। অন্যদিকে, ১০ হাজার ৪৭০ কোটি ডলার নিয়ে ভারতে আদানির পেছনে অবস্থান করছেন মুকেশ আম্বানি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা