আন্তর্জাতিক

ফের ভূমধ্যসাগরে ১২ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী চারটি নৌকা ডুবে গেছে। অবৈধভাবে ভূমধ্যসাগর অতিক্রমের সময় ভয়াবহ এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ অভিবাসী। এতে নিখোঁজ রয়েছেন আরও নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ, অস্ত্রধারীরা শনাক্ত

রোববার (২৪ এপ্রিল) তিউনিসিয়ার এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে করা প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। ডুবে যাওয়া চারটি নৌকায় মোট ১২০ জন আরোহী ছিলেন। মৃতদের মধ্যে সকলেই আফ্রিকান নাগরিক।

দেশটির কোস্টগার্ডের লেফটেন্যান্ট কর্নেল আলী আয়ারি বলেছেন, নৌকাডুবির পর স্ফ্যাক্সের উপকূল থেকে জীবিত অবস্থাতে মোট ৯৮ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে একইসঙ্গে ইউরোপে উন্নত জীবনের স্বপ্নে বিভোর অভিবাসীদের জন্য স্ফ্যাক্সের উপকূল রেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা