সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ৬ জন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আল জাজিরা। এ সময় ডুবে যাওয়া নৌকাটিতে ৪০ জনেরও বেশি অভিবাসী ছিলেন এবং তাদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩০

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে সর্বশেষ নৌকাডুবির ঘটনায় উপকূলরক্ষীরা ৯ জনের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছে দেশটির ১ জন বিচার বিভাগীয় কর্মকর্তা। এই বিপর্যয়ের ঘটনায় ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার কারণে অভিবাসীবোঝাই নৌকাটি ভেঙ্গে ডুবে যাওয়ার সময় কমপক্ষে ২৭ জনকে উদ্ধার করে দেশটির উপকূলরক্ষীরা। এ সময় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য অনুসারে, ডুবে যাওয়ার সময় নৌকাটিতে কমপক্ষে ৪২ জন অভিবাসী ছিলেন।

বিচারক ফরিদ বেন ঝা বলেছেন, তিউনিসিয়ার চেব্বা উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর নিখোঁজ হওয়া অন্তত ৬ জনের খোঁজ চলছে। এই ঘটনায় আরোহীরা সকলেই সাব-সাহারান আফ্রিকান দেশের নাগরিক ছিলেন।

আফ্রিকা-ইউরোপে যেতেই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। মূলত আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ দারিদ্যের জীবন থেকে পালিয়ে ইউরোপের উন্নত জীবনের জন্য এই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং এই কাজে স্ফ্যাক্সের উপকূলরেখা তাদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন: আটক জেলেদের ফেরত পাঠাবে ভারত

অপরদিকে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর তথ্য অনুসারে, ২০২৩ সালে ২,২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় মারা গেছে। যা এর আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

এছাড়াও অনিয়মিত অভিবাসন মোকাবিলায় গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিউনিসিয়ার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেন।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুসারে, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু বা নিখোঁজ হয়েছে।

আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা যায়, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিলো ৯৫ হাজারের বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা