সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ-ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি ২ দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিক্রম মিশ্রি । এরপর দেশে ফিরে ভারতীয় পররাষ্ট্র সচিব সদ্য সমাপ্ত এ সফর নিয়ে সংসদ সদস্যদের ব্রিফ করেন।

বুধবার (১১ ডিসেম্বর) ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে এ কথা জানান পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

আরও পড়ুন: সিরিয়ায় ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে

এ সময় ভারতীয় পররাষ্ট্র সচিবের ব্রিফে উঠে আসে সাম্প্রতি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে বসে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর) ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারতে বসে শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়টিকে সমর্থন করে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি ২ দেশের সম্পর্কের মধ্যে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তবে ভারত সরকার তাকে কোনো ধরনের প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি, যেন তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন।

আরও পড়ুন: আটক জেলেদের ফেরত পাঠাবে ভারত

তিনি আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা