আন্তর্জাতিক

১৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

সান নিউজ ডেস্ক: এক হাজার ৬০০ কারাবন্দিকে মুক্তি দিতে যাচ্ছে মিয়ানমার জান্তা সরকার। রোববার (১৭ এপ্রিল) তাদের মুক্তি দেওয়ার কথা থাকলেও এসব কারাবন্দি, আন্দোলনকারী নাকি সাধারণ অপরাধী তা স্পষ্ট করে বলা হয়নি।

আরও পড়ুন: পশ্চিমা অস্ত্রবাহী বিমান ভূপাতিত

টিআরটি ওয়ার্ল্ড’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের নববর্ষ উপলক্ষে তাদের মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা সরকার।

রোববার (১৭ এপ্রিল) সকালে মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে জানানো হয়, ৪২ জন বিদেশিসহ এক হাজার ৬১৯ জনকে মুক্তি দেওয়া হবে। তবে তাদের মধ্যে জান্তা বিরোধী বিক্ষোভকারী বা অভ্যুত্থানের সময় আটক সাংবাদিকদের কেউ আছেন কি না সেটি স্পষ্ট করে জানানো হয়নি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সুচির বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমার সেনাবাহিনী। সেই থেকে গণতন্ত্রের দাবিতে আন্দোলন-বিক্ষোভ চালিয়ে আসছে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদ দমনে কঠোর অভিযান চালায় জান্তা সরকারও। আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনীর টানা কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষে দেশটিতে হাজারের বেশি মানুষ নিহত হন। সড়কের আন্দোলনকারী থেকে প্রান্তিক গ্রাম পর্যন্ত সর্বত্র চলে ব্যাপক ধরপাকড়।

আরও পড়ুন: বিজয়কে সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার

অভ্যুত্থানের পরপরই গ্রেফতার হওয়া ক্ষমতাচ্যুত অং সান সু চির অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেলের কথাও উল্লেখ করা হয়নি। সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম চলছে। এ মামলার রায়ে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডও হতে পারে।

মিয়ানমারের স্থানীয় পর্যবেক্ষণকারী সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, দেশটিতে সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে ১১শর মতো মানুষ নিহত হয়। আটক করা হয় আট হাজারের বেশি বিক্ষোভকারীকে।

আরও পড়ুন: মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) হটিয়ে ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী।

এ ঘটনার ছয় মাসের মাথায় আগামী দুই বছরের মধ্যে বহুদলীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও দেন দেশটির জান্তা প্রধান মিন অং হ্লাইং। সে সময় মিয়ানমার জান্তা প্রধান বলেন, দেশের জরুরি অবস্থা শেষ হচ্ছে আগামী ২০২৩ সালের আগস্টে। এর মাঝেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা