ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

সান নিউজ ডেস্ক : জিম্বাবুয়ের দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে ইস্টার সমাবেশের জন্য গির্জাগামীদের বহনকারী বাস রাস্তা থেকে সরে গিয়ে একটি ঘাটে পড়ে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এতে আরও ৭১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ডুবে গেল বিশাল রুশ যুদ্ধজাহাজ

শুক্রবার ( ১৫ এপ্রিল ) দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল ) রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নায়াথি বলেন, ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।

তিনি বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা