দেড় শতাধিক ফিলিস্তিনি আহত ও ৩০০ আটক
আন্তর্জাতিক
আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের হামলা

দেড় শতাধিক ফিলিস্তিনি আহত ও ৩০০ আটক

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি পুলিশ অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদে ব্যাপক হামলা চালিয়েছে। এতে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও পড়ুন : রাশিয়ান রুবলে গ্যাস কিনছে আর্মেনিয়া

শুক্রবার ( ১৫ এপ্রিল) ফজরের নামাজের পরপরই এ হামলা চালানো হয় বলেছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা।

ইসরাইলি পুলিশ জোর করে সেখানে ঢুকতে চাইলে সেখানে নামাজের জন্য যাওয়া কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশ গুলি চালায়। ছোড়া হয় টিয়ার গ্যাসও।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, তারা আহতদের অধিকাংশকে হাসপাতালে ভর্তি করেছেন।

আরও পড়ুন : প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

সংস্থাটি বলছে, ইসরাইলি বাহিনী সেখানে অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের সেখানে যেতে বাধা দিয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানাচ্ছে, এখনো শতাধিক আহত ব্যক্তি মসজিদ এরিয়াতে আটকা পড়ে আছে।

এদিকে, ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা সেখান থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : শ্রীলঙ্কার সরকারের পদত্যাগ দাবি

প্রসঙ্গত, পূর্ব জেরুসালেম এলাকাটি মুসলিম এবং ইহুদি উভয় ধর্মের কাছেই অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত। প্রায়ই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে বড় সংঘাতের শুরু হয় এখান থেকে।

গত বছর রমজান মাস জুড়েই এ এলাকায় অস্থিরতা ছিল। এবারো সেই একই অবস্থার সৃষ্টি হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা