আন্তর্জাতিক

ইউক্রেনে হামলায় ৯০ শিশু নিহত

সান নিউজ ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত ৯০ শিশু নিহত হয়েছে। ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, দেশটিতে রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ৯০ শিশু নিহত এবং শতাধিক শিশু আহত হয়েছে।

আরও পড়ুন: মারিউপোলে হামলায় নিহত ২২০০

এক বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়েছে কিয়েভ, খারকিভ, দনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মিকোলাভিভ এবং ঝিতোমির অঞ্চলে।

ইউক্রেন হামলার শুরু থেকেই রাশিয়া দাবি করে আসছে যে, তারা বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে না। তবে এখন পর্যন্ত বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।

এদিকে যুদ্ধ-সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল। শহরটি দখলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে দুই হাজার ১৮৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সিটি কাউন্সিল।

অবরুদ্ধ মারিউপোলের সিটি কাউন্সিল বলছে, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মারিউপোলে দুই হাজার ১৮৭ জন বাসিন্দাকে হত্যা করেছে পুতিন বাহিনী। গত ২৪ ঘণ্টায় এ শহরে কমপক্ষে ২২টি বোমা হামলা চালানো হয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা ও সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: চীনের পরিণতি হবে ভয়াবহ

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ।

এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বলেছেন, রুশ হামলা পর এখন পর্যন্ত ২৬ লাখ ৯৮ হাজার ২৮০ জন নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এর মধ্যে শুধু পোল্যান্ড একাই ১৬ লাখ ৫৫ হাজার ৫০৩ জন শরণার্থীকে আশ্রয় দিয়েছে, যা মোট সংখ্যার অর্ধেকেরও বেশি।

এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা নিহত হয়েছেন। নিহতদের সবাই রাশিয়ার হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে শহর কর্তৃপক্ষ। রোববার (১৩ মার্চ) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মারিউপোল শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় রোববার পর্যন্ত মারিউপোলের ২ হাজার ১৮৭ জন বাসিন্দা নিহত হয়েছেন।

আরও পড়ুন: আমি আদালতের কাছে কৃতজ্ঞ

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

টানা ১৯ দিন ধরে ইউক্রেনে সংঘাত চলছে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা