পুতিন ও জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেন-রাশিয়া বৈঠক বেলারুশ সীমান্তে

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবে। ইউক্রেন ও বেলারুশ সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর- বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেংকোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দেন। এতে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিনিধিদল কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। এ বৈঠকটি হবে প্রিয়াপাত নদীর কাছে ইউক্রেন ও বেলারুশ সীমান্তে।

এদিকে এ বৈঠকের প্রয়োজনীয় নিরাপত্তার দায়িত্ব বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেংকো নিয়েছেন বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

যদিএ এর আগে জেলেনস্কি বলেছিলেন, যেহেতু বেলারুশের ভূখণ্ড ব্যবহার করার মাধ্যমে ইউক্রেনের ওপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুশের ভেতর বৈঠকে যাবেন না তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাচ্ছে সুইডেন

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫৫ মিনিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। এরপর থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা