আন্তর্জাতিক

ফের ইউক্রেনের নিয়ন্ত্রণে খারকিভ

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় রুশ সেনাদের সঙ্গে লড়াই করছে দেশটির সেনারা। গুলির শব্দে কাঁপছে এ শহর। সেখানে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢুকে পড়ে রুশ সেনারা। দুই পক্ষের মধ্যে এই শহরে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে।

টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ বলেন, খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।

আরও পড়ুন: শপথের আলোকে যেন কাজ করতে পারি

বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়, খারকিভের বেসামরিক লোকেরাও বলেছে, এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহত। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ৬৪ জন। জাতিসংঘের ত্রাণ সংস্থা এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় কার্যালয় জানায়, ২৬ ফেব্রুয়ারি ৫টা পর্যন্ত মানবাধিকার কার্যালয় অন্তত ৬৪ জন নিহতসহ ২৪০ জন বেসামরিকের হতাহতের খবর জানিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ার ৪৩০০ সৈন্য নিহত

তবে প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এছাড়া বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কয়েকহাজার মানুষ বিদ্যুৎ বা পানিবিহীন অবস্থায় রয়েছেন। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কয়েকশ বাড়ি।

এদিকে আজ সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন।

কিয়েভের স্থানীয় বাসিন্দারা নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। কাল সোমবার সকাল পর্যন্ত শহরে কারফিউ জারি থাকবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

কাভানের রেকর্ডে মেক্সিকোকে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফুটবল অঙ্গনে নতুন এক ইতিহাস গড়েছেন তরুণ বিস্ময় বাংলাদেশি বংশোদ...

তাঞ্জানিয়ায় আইপিইউ সম্মেলনে গেলেন স্পিকার

তাঞ্জানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ সম্মেল...

কেন বাংলাদেশে খেলা হলো না ব্রাজিলের

ব্রাজিলের তারকাখচিত ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার দারুণ একটি সুযোগ তৈরি হয়েছ...

ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: প্রধান আসামির জামিন স্থগিত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা