ভলোদিমির জেলেনস্কি
আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা নয়

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলারুশে আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইতোমধ্যেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার একটি প্রতিনিধি দল।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, বেলারুশ থেকে যদি রাশিয়া ইউক্রেনে হামলা না চালাতো তাহলে হয়তো মিনস্কে এই আলোচনা হতে পারতো। তবে সেই পরিস্থিতি এখন আর নেই। সে কারণে তিনি বেলারুশে গিয়ে আলোচনায় বসতে রাজি নন।

অন্য যে কোনো শহরে আলোচনার জন্য দরজা খোলা আছে বলেও জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, যদি আপনার অঞ্চল থেকে আগ্রাসন না চালানো হতো তবে মিনস্কে আলোচনা হতে পারতো। তবে অন্য যে কোনো শহরে আলোচনা হতে পারে।

আরও পড়ুন: ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ

তিনি বলেন, অবশ্যই আমরা শান্তি চাই। আমরা সাক্ষাৎ করতে চাই এবং এই যুদ্ধ শেষ করতে চাই। বেলারুশের বদলে ওয়ারশ, ব্রাটিসলাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল অথবা বাকু শহরে আলোচনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব রেখেছেন তিনি।

জেলেনস্কি বলেন, যে অঞ্চল থেকে আমাদের ওপর কোনো আগ্রাসন চালানো হয়নি তেমন কোনো শহরে আলোচনায় বসা যায়। একমাত্র আলোচনার মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটতে পারে।

এদিকে টানা চতুর্থ দিনের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা।

কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা।

ইউক্রেনের জরুরি সেবা দপ্তর জানিয়েছে, সেখানে রকেট হামলা চালানো হয়েছে। এতে একজন নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাশিয়ার হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৪০ বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: শিগগিরই ভারতে যেতে পারবেন পাসপোর্টধারীরা

অন্য দিকে, হামলার চতুর্থ দিনে পুর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আরও দুটি শহর অবরোধ করার কথা জানিয়েছে রাশিয়া। ওই দুটি শহরের বড় বড় স্থাপনাগুলো নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন রুশ সেনারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করেছে রাশিয়া। সংকট নিরসনে আলোচনায় বসতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনমুখী সৈন্য অগ্রগতি স্থগিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু কিয়েভ আলোচনা প্রত্যাখ্যান করায় শনিবার ফের অগ্রসর হতে শুরু করে রুশ বাহিনী।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা