ইউক্রেনের বিভিন্নস্থানে ভয়াবহ বিস্ফোরণ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সেনা অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে দেশটির বিভিন্নস্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস বর্তমানে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন। তিনি জানান, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তাছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক অনুষ্ঠানেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।

এদিকে বিবিসি জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশটির অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের সংবাদ পাওয়া যাচ্ছে।

এর আগে বিবিসির সংবাদদাতারা নিশ্চিত করে জানিয়েছিলেন, রাজধানী কিয়েভের পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ক্রামাৎরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনতে পেয়েছেন তারা।

আরও পড়ুন: ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ নির্দেশ

এছাড়াও উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, দক্ষিণাঞ্চলীয় ওদেসায় ও পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের অবলাস্ট এলাকায়ও বিস্ফোরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা