জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ইতোমধ্যে যুদ্ধের ঘণ্টা বেজে গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থায় জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় গত তিনদিনে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে বিশ্বের সর্বোচ্চ এ সংস্থা।

এদিকে গত বুধবার নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসতে সংস্থাটির পশ্চিমা সদস্য দেশগুলো ও কিয়েভের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এরপরই নিরাপত্তা পরিষদ এ বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সড়ে আটটায় জরুরি এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অপরদিকে নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ইউক্রেন। রাশিয়াতে বর্তমানে প্রায় ৩০ লাখ ইউক্রেনের নাগরিক বসবাস করছে। এমনকি অনেকেরই পরিবারের সদস্যরা এই দুই দেশের মধ্যে অবস্থান করছেন।

সম্প্রতি পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় রাশিয়া। এমনকি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সেনা মোতায়েনের ঘোষণাও দেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার এমন পদক্ষেপের কারণে ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে। তিনি আলোচনার জন্য ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানালেও পুতিন এর কোনো জবাব দেননি।

আরও পড়ুন: ইউক্রেইনে ‘সামরিক অভিযানের’ নির্দেশ

এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার সকালে টেলিভিশনের এক ভাষণে ইউক্রেনের পূর্বাঞ্চলের সংঘাতপূর্ণ এলাকায় অবস্থানরত ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান পুতিন। তিনি বলেন, ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে এখন সংঘর্ষ অনিবার্য। এর পরই ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা