অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন
আন্তর্জাতিক

২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে। তার মতে, ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে। পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।

এর আগে যুক্তরাষ্ট্রও একই কথা বলেছে। পার্সটুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং মস্কো বিনা প্ররোচনায় এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহন, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত।

অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন।

আরও পড়ুন: অস্থির তেলের বাজার

ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন।

ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে বিরোধের মধ্যেই ঐ দুই অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিল রাশিয়া।

এদিকে, রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য যে তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তাদের মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা