রাশিয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

এবার রাশিয়ায় নাখোশ জাপান

আন্তর্জাতিক ডেস্ক: চরম উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন একইসঙ্গে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে সেনা পাঠানোর নির্দেশ দেন।

এর পর থেকেই একের পর এক দেশ রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করতে নিষেধাজ্ঞা জারি করছে।

ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার নিষেধাজ্ঞা দিয়েছে এশিয়ার অন্যতম ধনী দেশ জাপান। খবর বিবিসির।

এদিকে এর আগে ইউক্রেনে আগ্রাসনের জের ধরে রাশিয়ার বন্ড ইস্যু নিষিদ্ধ এবং বেশ কয়েকজন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, মস্কো ইউক্রেনের ডোনেটস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেখানে রুশ সেনাদের প্রবেশের অনুমতি দিয়ে দেশটির সার্বভৌমত্ব নীতি লঙ্ঘন করেছে। এর কারণে তিনি জাপানে রাশিয়ান বন্ড ইস্যু নিষিদ্ধ করবেন। সেইসঙ্গে তিনি রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভিসায় নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদও জব্দ করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফুমিও কিশিদা বলেন, রাশিয়ার এই কর্মকাণ্ডের বিরুদ্ধে টোকিও আরও কঠোর পদক্ষেপ নিতে নেবে। মনে করা হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা