আন্তর্জাতিক

রাশিয়ার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যে পাঁচটি ব্যাংককে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো হলো, রসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসাভায়াজব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য যে তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা রয়েছে তাদের মধ্যে রয়েছেন গেনাডি তিমচেনকো। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছের লোক। এ নিষেধাজ্ঞার ফলে যুক্তরাজ্যে থাকা এসব ব্যাংকের টাকা ও তিন ব্যক্তির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

যুক্তরাজ্যের সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি হলো নিষেধাজ্ঞার প্রথম ধাপ, আমরা যা করার প্রস্তুতি নিয়েছিলাম এটি তার প্রথম সিদ্ধান্ত। যুক্তরাজ্যে এসব ব্যাংকের যে সম্পত্তি আছে তার সব বাজেয়াপ্ত করা হবে। যে সব ব্যক্তিদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুন: সুবহার মামলায় ইলিয়াসের আত্মসমর্পণ

এদিকে, যুক্তরাজ্য আরও হুমকি দিয়েছে রাশিয়ার কোম্পানিগুলোকে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হবে। যেন তারা তাদের অর্থের পরিমাণ বাড়াতে না পারে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা