ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

উনের সঙ্গে যোগাযোগ করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার পরেও যোগাযোগ রক্ষা করে চলছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের সঙ্গে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পকে নিয়ে নতুন বই লিখেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান। ‘দ্য কনফিডেন্স ম্যান’ নামের ওই বইটি এখনও বাজারে না আসলেও এ বিষয়ে তিনি সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছেন।

ম্যাগি বলেন, আমরা জানি, এই সম্পর্ক টিকিয়ে রাখতে তিনি অটল ছিলেন।

উনের সঙ্গে একাধিক চিঠি বিনিময়ের পর ২০১৮ সালে ট্রাম্প বলেছিলেন, তিনি ও উন প্রেমে পড়ে গেছেন। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে উনের সঙ্গে ট্রাম্পের দুটি বৈঠক হলেও তাতে কোনো সাফল্য আসেনি।

ম্যাগি আরও জানান, ট্রাম্পের কোনো দাবি যাচাই করা যায় না এবং সত্য নাও হতে পারে। তবে সহযোগীদের কাছে তিনি উনের সঙ্গে যোগাযোগ রক্ষা করার বিষয়ে কথা বলেছেন।

প্রসঙ্গত, উনের সঙ্গে যোগাযোগ রক্ষা করা কোনো মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা নয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা