আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে সামরিক মহড়া

সান নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের প্রতিবেশী বেলারুশে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রুশসেনারা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) থেকে যৌথ সামরিক মহড়া শুরু করছে রাশিয়া। অত্যাধুনিক সব সামরিক সরঞ্জামাদির পাশাপাশি দক্ষ সেনাদের নিয়ে টানা ১০ দিন মহড়া চালিয়ে যাবে রুশ বাহিনী। যৌথ মহড়াকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে রাশিয়ার সবচেয়ে বড় সেনা মোতায়েন বলছে ন্যাটো। যেখানে প্রায় ৩০ হাজার রুশ সেনা অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং ইউক্রেনের সঙ্গে তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। ইউক্রেন বলেছে তারা মানসিক চাপে আছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সতর্ক করে বলছে, রাশিয়া যে কোনও সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। তবে, রাশিয়া বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।

বেলারুশের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দৃঢ় মিত্র।
ক্রেমলিনের একজন মুখপাত্র যৌথ মহড়াকে গুরুতর বলে বর্ণনা করে বলেছেন, রাশিয়া ও বেলারুশ হুমকির সম্মুখীন হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির চিঝভ বলেছেন, রাশিয়া এখনও মনে করে ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট নিরসনে কূটনীতি সহযোগিতা করতে পারে। তিনি বলেন, বর্তমানে বেলারুশে অবস্থানরত রুশ সেনারা অনুশীলন শেষে তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাবে।

এদিকে মহড়া উপলক্ষে গত একমাস ধরেই বেলারুশে সেনা, সামরিক সরঞ্জাম মোতয়েন করেছে রাশিয়া। এরমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্ষেপণাস্ত্র আছে। রাশিয়ার এমন তৎপরতা নিয়ে সম্প্রতি একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
যুক্তরাষ্ট্র বলছে, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)থেকে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়া পূর্ব ইউরোপের উত্তেজনাকে আরও উসকে দেবে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে হোইয়াট হাউজও।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা