ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ভারতের শিল্পপতি, আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি।

আদানি গ্রুপের কোম্পানিগুলির বাজার মূলধনের ওপর ভিত্তি করে বুধবার (৯ ফেব্রুয়ারি) এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হয়ে যান তিনি।

ব্লুমবার্গ বিলিয়েনিয়ার ইন্ডেক্সের মোতাবেক, ৫৯ বছর বয়সী গৌতম আদানি এশিয়ার শীর্ষ ধনী হওয়ার পাশাপাশি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দশম স্থানে অবস্থান নিয়েছেন। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ ৮৮.৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে মুকেশ আম্বানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় একাদশ স্থানে নেমে গেছেন। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৯.৯ হাজার কোটি টাকা। চলতি বছর এখন পর্যন্ত গৌতম আদানি সম্পত্তির পরিমাণ বেড়েছে ১২ হাজার কোটি টাকা। সেই তুলনায় মুকেশ আম্বানির ২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে।

ইন্ডেক্সের তথ্য অনুযায়ী, কেবল ভারত কিংবা এশিয়া নয়, বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তিদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি গৌতম আদানির সম্পত্তির পরিমাণ বেড়েছে।

প্রসঙ্গত, গৌতম আদানিকে ‘সার্ভাইভার অব ক্রাইসিস’ বলা হয়ে থাকে। কলেজের গণ্ডি পেরুতে না পারা আদানিকে ১৯৯৮ সালে কিছু লোক অপহরণ করেছিল। ১৫ কোটি টাকার মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছিলেন তিনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা