ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত রাজা ষষ্ঠ ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক: এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজপ্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগের রাতে মৃদু লক্ষণ দেখা দেওয়ায় বুধবার সকালে ৫৪ বছরের ফিলিপ করোনা পরীক্ষা করান এবং তাতে পজিটিভ আসে।

এতে বলা হয়েছে, মহামান্য রাজার সাধারণ শারীরিক অবস্থা ভালো এবং তিনি বাসভবন থেকে প্রাতিষ্ঠানিক কাজকর্ম করবেন। রাজা সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন।

প্রসঙ্গত, ২০২১ সালের মে মাসে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছিলেন রাজা ফিলিপ। পরবর্তী ডোজ তিনি কবে নিয়েছেন তা জানায়নি রাজপ্রাসাদ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা