ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত 

আন্তর্জাতিক ডেস্ক: এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) নিজের অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। তবে তার সংক্রমণ গুরুতর নয় বলে টুইটে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশা টুইট বার্তায় বলেন, প্রায় দুই বছর যাবৎ আমি এবং আমার পরিবার কোভিড-১৯ এর বিরুদ্ধে সফলভাবে লড়াই করে এসেছি। তবে গত মঙ্গলবার হঠাৎ আমার দুই ছেলের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এর প্রেক্ষিতে পরের দিন আমি করোনার টেস্ট করি এবং ফলাফল পজিটিভ আসে।

এদিকে ওমিক্রনের দাপটে রীতিমতো নাজেহাল মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫ হাজার ৭৬ জন মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনার সংক্রমণে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃতুবরণ করেছেন ১৬ জন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা