কলম্বিয়ায় ভূমিধস
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ডস্কেব্রাদাস এলাকায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে কমপক্ষে আরও ৩৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) হঠাৎ করেই ভূমিধস শুরু হয় । কাদামাটির নিচে আরও কেউ চাপা রয়েছে কি না তা অনুসন্ধানে উদ্ধার অভিযান চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফ থেকে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনও নিখোঁজ রয়েছেন একজন।

ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারি বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা।

খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আরও ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি অঞ্চলটি থেকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে বাসিন্দাদের। সূত্র: আল-জাজিরা।

কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন: হিজাব নারীর অধিকার

প্রসঙ্গত, ২০১৭ সালে দেশটির মোকোয়া শহরে ভূমিধসের ঘটনায় মারা যান ৩২০ জন। আহত হয় আরও হাজারের উপর।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা