ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার মধ্যাঞ্চলে ভারি বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আর এখনো নিখোঁজ আছেন ১ জন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা স্থানীয় সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি)এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় ইউনিটের তরফে (ইউএনজিআরডি) টুইট বার্তায় জানানো হয়, ভূমিধসে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। দুর্যোগের কবলে পড়ে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন ১ জন।

ভোরের দিকে কফি উৎপাদনকারী প্রদেশ রিসালদাতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর টানা ভারি বৃষ্টিতে একটি এলাকায় ঘটে ভূমিধসের এ ঘটনা। খবর পেয়ে উদ্ধারকারী কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু মানুষকে সরিয়ে নিয়েছে। জানা গেছে, ভূমিধস কলম্বিয়ার একটি সাধারণ ঘটনা। উঁচু পাহাড়ি এলাকায় বৃষ্টির পরপরই ভূমিধসের ঘটনা ঘটে। তথ্যসূত্র: আল-জাজিরা

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা