ফাইল ছবি
আন্তর্জাতিক

পুত্র সন্তানের আশায় মাথায় ২ ইঞ্চি পেরেক গাঁথলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক: পুত্রসন্তান পাওয়ার আশায় ভণ্ড কবিরাজের দেয়া পরামর্শে নিজের মাথায় নিজেই পেরেক গেঁথেছেন অন্তঃসত্ত্বা এক নারী। সৌভাগ্যক্রমে দুই ইঞ্চির পেরেক থেকে তার মস্তিষ্ক বেঁচে গেলেও তীব্র ব্যথা নিয়ে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়েছে সেই নারীকে।

অভিযুক্ত ভণ্ডকে খুঁজছে স্থানীয় পুলিশ প্রশাসন। সম্প্রতি চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে। খবর- বার্তা সংস্থা এএফপির।

ডাক্তার হায়দার খান এএফপিকে জানান, ওই নারী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের একটি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে আসার আগে তিনি প্লায়ার্স দিয়ে পেরেকটি বের করার চেষ্টা করেছিলেন। এক্সরে- তে দেখা গেছে দুই ইঞ্চি লম্বা পেরেকটি তার কপালে গেঁথে আছে। সৌভাগ্যবশত এটি মস্তিস্ক পর্যন্ত পৌঁছতে পারেনি। সম্ভবত হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে পেরেকটি গেঁথে দেওয়া হয়েছিল।

তিন কন্যা সন্তানের জননী জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা। এবারও তার কন্যা সন্তান হতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে. প্রাথমিকভাবে ওই নারী জানিয়েছিলেন যে, কবিরাজের কথা শুনে তিনি নিজেই পেরেকটি মাথায় গেঁথেছিলেন। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। সিসিটিভির ফুটেজ দেখে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছে পুলিশ।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা