ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ডেম ক্রেসিডা ডিক

আন্তর্জাতিক ডেস্ক: বেশকিছু বিতর্কের পর পদত্যাগ করতে যাচ্ছেন লন্ডনের ইতিহাসের প্রথম নারী পুলিশ প্রধান ডেম ক্রেসিডা ডিক। খবর-বিবিসির।

ডেম ক্রেসিডা ডিক বলেন, লন্ডনের মেয়র সাদিক খান যখন স্পষ্ট করে দিয়েছেন যে আমার নেতৃত্বে তার কোনো আস্থা নেই, তখন আর এই পদে থাকার কোনো উপায় নেই।

এর আগে গত সপ্তাহে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের মধ্যে অপমানজনক দুর্বব্যহার, বৈষম্য এবং যৌন হয়রানির প্রমাণ পায় পুলিশের তদন্তদল।

বিবিসিকে ক্রেসিডা ডিক জানান, তদন্তদলের প্রতিবেদন দেখে তিনি বেশ ‌রাগান্বিত হয়েছেন এবং তার পদত্যাগের কোনো ইচ্ছেই ছিল না।

এদিকে মেয়র সাদিক খান এক বিবৃতিতে জানিয়েছেন, ডেম ক্রেসিডার জবাবে তিনি সন্তুষ্ট নন এবং তিনি সরে যাচ্ছেন।

বিবৃতিতে সাদিক খান পুলিশ কমিশনার ডেম ক্রেসিডা ডিককে ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ার এবং প্রথম নারী কর্মকর্তা হিসেবে ব্রিটেনের সবচেয়ে বড় পুলিশ বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বৃটিশ সরকার সন্ত্রাসবিরোধী অভিযানে অভিজ্ঞ নারী পুলিশ কর্মকর্তা ক্রেসিডা ডিককে লন্ডন পুলিশের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা