ইউক্রেন ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

তুরস্কের প্রস্তাবকে স্বাগত জানাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমন করতে তুরস্কের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার কারণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে ধন্যবাদ জানাতে চান তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ সংবাদ জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে মঙ্গলবার এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কখনও কোনো যুদ্ধ চায় না তুরস্ক। এটি এই অঞ্চলের জন্য কখনও মঙ্গলজনক কিছু হবে না। ন্যাটোর সদস্য দেশ হিসেবে আমরা এমন কিছুই চাই না। আশা করছি শান্তিপূর্ণভাবে চলমান সমস্যার সমাধান হবে।

ইউক্রেন ও রাশিয়া দুই দেশের সঙ্গেই তুরস্কের সুসম্পর্ক রয়েছে। তবে সিরিয়া এবং লিবিয়া ইস্যুতে আঙ্কারার অবস্থান মস্কোর নীতির সঙ্গে সাংঘর্ষিক। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলেরও বিরোধী করে তুরস্ক।

এদিকে প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তুরস্কের। অন্যদিকে ইউক্রেনের নিকট অত্যাধুনিক ড্রোন বিক্রি করেছে তুরস্ক। এসব ড্রোন ইউক্রেনের সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দমনে ব্যবহার করছে। তবে তুর্কি ড্রোন রফতানির এ ঘটনা মস্কোকে ক্ষুব্ধ করেছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও ১১ হাজার মৃত্যু

গত সপ্তাহে এরদোয়ান বলেন, ইউক্রেনে আক্রমণ করা রাশিয়ার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। সেক্ষেত্রে ন্যাটো সদস্য হিসেবে নিজেদের যা প্রয়োজন তা-ই করবে তুরস্ক।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা