করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আরও ১১ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ। এসময়ের মধ্যে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ হাজার ২৮৬ জনের, নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ লাখ ৫৬ হাজার ৮৯৩ জন। আগের দিন মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন ও সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন।

এদিকে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছায় ৫৭ লাখ ৩০ হাজার ৪৩৫ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৮২ লাখ ৪৬ হাজার ২৬৪ জন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: ইউরোপে ২০০০ বাড়তি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অপরদিকে আগের দুদিন ফ্রান্সে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি থাকলেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ব্রাজিলে। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স এবং তৃতীয় যুক্তরাষ্ট্র। তবে এসময়ের মধ্যে প্রাণহানিতে যথারীতি শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় আমারিকার পরেই রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা, মেক্সিকো, ভিয়েতনাম ও কলম্বিয়ার মতো দেশগুলো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা