ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

ঘানায় বিস্ফোরণে ১৭ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ঘানায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৫৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিম অঞ্চলে বিস্ফোরকবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ঘানা সরকারের বরাতে এই তথ্য দিয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে হয়, ভয়াবহ এই বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শক্তিশালী বিস্ফোরণের পর ভিডিওটিতে অন্তত ডজনখানেক ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। গাড়িটি থাকা বিস্ফোরক খনিতে ব্যবহার করা হতো।

বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় ঘানার পুলিশ এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরে আশপাশের শহরগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থলে নিরাপত্তা কার্যক্রম চলমান আছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সশস্ত্র বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়...

ঢাকা ক্লাবের সামনে গ্রেপ্তার হলেন আ’লীগের কেন্দ্রীয় নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শি...

শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলেই গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

বাংলাদেশের সীমানায় ঢুকলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ...

সাত লাখ ছাড়িয়েছে রুশ সেনার প্রাণহানি

ইউক্রেনের বিরুদ্ধে চলমান দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধে রুশ সামরিক বাহিনীর ক্ষয়ক্ষত...

জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্পে কর্মরত...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

সৌদির তেল স্থাপনা ও আর্থিক কেন্দ্রে হামলা হুতিদের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আবারও নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনভিত্তিক হুতি আন্দোলন...

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা