ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

লাহোরে বোমা বিস্ফোরণে  নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আনারকলি এলাকার পান মান্ডিতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

লাহোর পুলিশের মুখপাত্র রানা আরিফ জানিয়েছেন, বাজারে রাখা একটি মোটরসাইকেলের সঙ্গে বোমাটি বেঁধে রাখা হয়েছিল। এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন অনলাইন জানিয়েছে, বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, বাজারের আশেপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে জনাকীর্ণ বাজারটিতে অনেকগুলো মোটরসাইকেল জ্বলতে দেখা গেছে।

লাহোর পুলিশের ডিআইজি অপরাশেনস আবিদ খান বলেছেন, ‘আমাদের টেকনিক্যাল টিম প্রমাণ সংগ্রহ করছে। এগুলো বিশ্লেষণ করে আমরা উপসংহার টানতে পারব।’

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা