আন্তর্জাতিক

ভারতে দৈনিক সংক্রমণ ছাড়াল ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। ভারতে করোনার সংক্রমণ অনেকটা লাগামছাড়া। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটিতে সংক্রমণ ৩ লাখ ছাড়িয়েছে। এমনকি মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০০-তে। ভারতেও ভাইরাসের সংক্রমণ অনেকটা লাগামছাড়া। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৩ লাখ ১৭ হাজার ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যা ছিল প্রায় ২ লাখ ৮৩ হাজার। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫ হাজার বেশি মানুষ বেশি সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, আসাম, পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো এগিয়ে রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯১ জন। বুধবার মৃত্যু হয়েছিল ৪৪১ জনের। করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে সংক্রমণ ও প্রাণহানির সঙ্গে ভারতে পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণের হারও। বুধবার দেশটির দৈনিক সংক্রমণের হার ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৪১ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬ দশমিক ০৬ শতাংশ। আর এটিই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের। ভারতে এখন পর্যন্ত ৯ হাজার ২৮৭ জন করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন প্রায় সোয়া ২ লাখ মানুষ।

এছাড়া ভারতে এখন পর্যন্ত প্রায় ১৫৯ কোটি ৬৭ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। টিকাদানের পাশাপাশি আগের মতোই জোরগতিতে চলছে কোভিড পরীক্ষাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৯ লাখ ৩৫ হাজারের বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা