বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মহামারি ‘কোথাও অবসানের পথে নয়’

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি ‘কোথাও অবসানের পথে নয়’ বলে বিশ্বকে সতর্ক করেছে স্বাস্থ্য সংস্থা। খ্যাতিমান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচির এক বক্তব্যের প্রেক্ষাপটে এমন সতর্ক বার্তা দেয় সংস্থাটি।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আধিপত্য বিস্তার করা নতুন ধরন ওমিক্রনে মৃদু উপসর্গ দেখা দেয়, ঝুঁকির মাত্রা কম থাকার ধারণার বিষয়েও হুঁশিয়ার করেন ডব্লিওএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সতর্ক অবস্থান ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, গত সপ্তাহে বিশ্বজুড়ে ১৮ কোটি মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

এর আগে ওমিক্রনের মধ্য দিয়ে প্রাণঘাতী মহামারি পর্বটি ‘এনডেমিক’ বা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে বলে আশার কথা শুনিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

তবে ফাউচি সতর্ক করে বলেছিলেন- সেটা তখনই ঘটবে, যদি আমাদের সামনে এমন একটি নতুন ভ্যারিয়েন্ট হাজির না হয়, যেটা আগের ভ্যারিয়েন্টের মাধ্যমে শরীরে তৈরি হওয়া প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা