আন্তর্জাতিক

লাইবেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার সংলগ্ন শহর নিউক্রুর একটি গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাইবেরিয়ার তথ্যমন্ত্রী জালাওয়াহ তনপো বলেন, ডাক্তররা জানিয়েছেন, ইতোমধ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আজকের দিনটি লাইবেরিয়ার ইতিহাসের একটি দুঃখময় দিন।

নিউক্রুর বাসিন্দা এক্সোডাস মরিয়াস নামের ওই সময় গির্জায় উপস্থিত ছিলেন। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, আমরা বৃহস্পতিবারের নিয়মিত প্রার্থনায় যোগ দিতে গির্জায় উপস্থিত হয়েছিলাম। প্রার্থনাসভা চলছে- এমন সময় আমরা দেখলাম কাটলাস (দীর্ঘ ফলার ছুরি) ও অন্যান্য অস্ত্র হাতে একদল লোক আমাদের দিকে এগিয়ে আসছে।

তাদের এগিয়ে আসতে দেখে লোকজন গির্জার বাইরে বেরিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করে। সে সময়ই পদদলনের এই ভয়াবহ ঘটনা ঘটেছে।

এদিকে, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েয়াহ। নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোকেরও ঘোষণা দিয়েছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা