সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লাইবেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : গাজায় প্রাণহানি ২১ হাজার ছাড়াল

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উত্তর-মধ্য লাইবেরিয়ায় একটি গ্যাস ট্যাংকারের বিস্ফোরণে অন্তত ৪০ জন মারা গেছেন বলে পশ্চিম আফ্রিকার এই দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ফ্রান্সিস কাতেহ বুধবার জানিয়েছেন।

আরও পড়ুন : দিল্লিতে রাত নেমে এলো সকালে

রয়টার্স জানিয়েছে, দেশটির লোয়ার বং কাউন্টির টোটোটাতে গত মঙ্গলবার গভীর রাতে একটি জ্বালানি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং এরপরেই সেটি বিস্ফোরিত হয়। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসা অনেক মানুষ নিহত ও আহত হন।

ফ্রান্সিস কাতেহ সাংবাদিকদের জানান, কয়েক ডজন লোক গুরুতর দগ্ধ হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন : অস্ট্রেলিয়ায় ঝড়ে নিহত ৮

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, দুর্বল সড়ক নিরাপত্তা এবং দুর্বল অবকাঠামো সাব-সাহারান আফ্রিকা অঞ্চলকে দুর্ঘটনার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অঞ্চলে পরিণত করেছে। এই অঞ্চলে দুর্ঘটনায় মৃত্যুর হার ইউরোপীয় অঞ্চলের গড় থেকে তিনগুণ বেশি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা