সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একাধিক গ্রামে দফায় দফায় সশস্ত্র হামলায় কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ফ্রান্সে আটককৃত বিমান ভারতে

সোমবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

প্ল্যাটো রাজ্যের বোকোস অঞ্চলের সরকারপ্রধান কাসাহ বলেছেন, শনিবার সকাল পর্যন্ত হামলায় ১১৩ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপলো লাদাখ-কাশ্মীর

তিনি বলেন, স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠীগুলো অন্তত ২০টি এলাকায় সমন্বিতভাবে হামলা চালায়। আমরা তিন শতাধিক আহত মানুষকে পেয়েছি, যাদের বোকোস, জোস ও বারকিনের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় রেড ক্রস জানায়, বোকোস অঞ্চলের ১৮টি গ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে ১০৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় নিহত ২৫০

রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম জানিয়েছেন, বারকিন লাদি এলাকার কয়েকটি গ্রামেও অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হামলার পরিপ্রেক্ষিতে সরকারের কঠোর সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, প্ল্যাটো রাজ্যের গ্রামীণ সম্প্রদায়ের ওপর ঘন ঘন প্রাণঘাতী হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে নাইজেরীয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : রাশিয়ার ২৮ ড্রোন ধ্বংস

প্রসঙ্গত, আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। এর উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র ডাকাতদের উৎপাত চলছে। ডাকাতরা অহরহ গ্রামগুলোতে হামলা চালিয়ে লুটপাট এবং মুক্তিপণের জন্য বাসিন্দাদের অপহরণ করে থাকে।

দেশজুড়ে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা