সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারে নুজুম আইটির সার্টিফিকেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: গতকাল রাত আটটা সময় দোহার নিউ জামান রেস্টুরেন্টে নুজুম আইটির বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করা প্রায় ৫০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাতারে বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাস্ট্রদূত এইচ ই এমডি নজরুল ইসলাম।

আরও পড়ুন: ইসরায়েলি বাহিনী গণহত্যা, নিহত ৭০

নুজুম গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন কারীম থেকে তিলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ মাসুম।

প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, ইউনিভার্সিটি অব এভারডীন কাতার এর প্রোগ্রাম লিডার অব কম্পিউটার সাইন্স ড. সাদ কাসেম, ইনস্টিটিউট অব ইনোভেটিভ থট আইআইটির প্রধান উপদেষ্ঠা প্রভাষক আব্দুল মান্নান চৌধুরী, কাতার আওকাফের ইমাম হাফেজ মাওলানা ইউসূফ নূর, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক কাজল, নুজুম গ্রুপের অনারেবল ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার লোকমান আহমেদ প্রমুখ।

আরও পড়ুন: ইসরায়েলি ১৪ সেনা নিহত

উদ্বোধনী বক্তব্যে নুজুম গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান চৌধুরী বলেন - নুজুম গ্রুপের পরিচালকরা বিশ্বাস করে প্রবাসী বাংলাদেশীদেরকে দক্ষ করতে পারলে তারা দেশের জন্য সম্মান ও রেমিটেন্স বৃদ্ধিতে ভুমিকা রাখতে পারবে। তাই নুজুম গ্রুপ কাতার প্রবাসী বাংলাদেশীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করেছে। নুজুম আইটির অধীনে বর্তমানে মানদুব প্রশিক্ষণ, ইংলিশ স্পোকেন, এরাবিক স্পোকেন, বেসিক কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, বেসিক একাউন্টিং, বাংলা ভাষা শিক্ষা সহ বিভিন্ন কোর্স চালু রয়েছে। ইতিমধ্যে প্রায় দুইশত জনের মতো প্রবাসী এই কোর্সগুলো সম্পন্ন করেছে, যাদের অনেকেই এখন নিজে ব্যবসা শুরু করেছে আবার কেউ কেউ ভালো বেতনে জব করছে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবসের মান্যবর রাস্ট্রদূত বলেন - কাতারে আসার পর থেকে এমন একটা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অপেক্ষায় ছিলাম। কাতার প্রবাসী বাংলাদেশীদের সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত নুজুম আইটির প্রশিক্ষণ কোর্সের জন্য নুজুম গ্রুপকে ধন্যবাদ জানান। এবং কাতারে বাংলাদেশ কমিউনিটির প্রতি এই প্রতিষ্ঠানের প্রচারনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

এছাড়া আরো বক্তব্য রাখেন নুজুম গ্রুপের এডমিন ডিরেক্টর হাফিজুর রহমান নাহিদ, মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, নুজুম আইটির প্রশিক্ষক কাসিম উদ্দিন মাসুম, তাফাজ্জল হোসাইন সহ অনেকে।

আরও পড়ুন: নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

বক্তব্য শেষে অতিথিদের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন প্রশিক্ষণ সমাপ্তকারী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের সভাপতি নুজুম গ্রুপের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাসিব চৌধুরীর সমাপনি বক্তব্যের পর আইআইটির উপদেষ্টা প্রভাষক আব্দুল মন্নান চৌধুরীর দোয়া মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপিত

শুক্রবার দক্ষিাঞ্চলের ঐতিহ্যবাহী বরিশাল সরকারী বাল...

শেনঝেনে ঐতিহাসিক বৈঠকে বসবেন ট্রাম্প-পুতিন-জিনপিং

বিশ্বের সবচেয়ে শক্তিমান ৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্র...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা