ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটির একটি সিংশান স্টেইনলেস স্টিল কারখানায় চুল্লি মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৯ জন।

আরও পড়ুন: নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

রোববার (২৪ ডিসেম্বর) ভোরে দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের মোরোয়ালি শিল্প পার্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

শিল্প পার্কের মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ৭ জন ইন্দোনেশীয় এবং ৫ জন বিদেশি কর্মী মারা গেছেন। তবে বিদেশিরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

আরও পড়ুন: তাইওয়ানে ভূমিকম্প

প্রাথমিক তদন্তে দেখা যায়, একটি চুল্লি মেরামতের সময় দুর্ঘটনাটি ঘটে। মেরামতের কাজ চলাকালে একটি দাহ্য তরলে আগুন ধরে গেলে তীব্র বিস্ফোরণ ঘটে। পরে কাছাকাছি থাকা অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে সৃষ্ট আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই বিপর্যয়ের জন্য শিল্প পার্ক পরিচালনাকারী সংস্থাটি গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও পড়ুন: গাজায় প্রাণহানি ২০ হাজার ছাড়াল

প্রসঙ্গত, গত জানুয়ারিতে একই শিল্প পার্কের একটি নিকেল কারখানায় সুরক্ষার শর্ত ও বেতন ইস্যুতে বিক্ষোভের সময় দাঙ্গা শুরু হলে এক চীনা নাগরিকসহ ২ শ্রমিক নিহত হন। রোববার দুর্ঘটনা কবলিত কারখানাটিও চীনা অর্থায়নে পরিচালিত হচ্ছিল। সূত্র: এএফপি, এনডিটিভি

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা