সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলি ১৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতিরোধের মুখে পড়ছে । শুধুমাত্র গত দু’দিনে (শুক্র-শনিবার) হামলায় প্রাণ হারিয়েছেন আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ১৪ ইসরায়েলি সেনা।

আরও পড়ুন: বুরুন্ডিতে বন্দুক হামলা, নিহত ২০

রোববার (২৪ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুধুমাত্র শনিবার ৯ সেনা ও এক প্যারামিডেকি নিহত হয়েছে।

এরমধ্যে ৫ জন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলে তাদের বহনকারী সাঁজোয়া যানের ওপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে প্রাণ হারায় তারা। অপরদিকে আলাদা দু’টি বোমা হামলায় গাজার মধ্যাঞ্চলে ৪ সেনা নিহত হন।

এর আগে গত শুক্রবার প্রাণ হারান আরও ৫ সেনা। ২ দিনে ১৪ সেনার মৃত্যুর মাধ্যমে গাজায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ১৫৩ জনে পৌঁছেছে।

আরও পড়ুন: নিকারাগুয়ায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৯

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলেও; ইসরায়েলি সেনাদের স্থল অভিযান শুরু হয়েছে ২৮ অক্টোবর। সে রাতে ব্যাপক বোমা হামলার গাজায় ঢুকে পড়েন হাজার হাজার সেনা।

প্রথমে গাজার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায় তারা। এরপর দক্ষিণাঞ্চলের খান ইউনিসে। ইসরায়েলিদের সন্দেহ, খান ইউনিসেই হামাসের নেতারা লুকিয়ে আছেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়া কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

গাজায় যেমন ইসরায়েলি সেনারা নিহত হচ্ছেন; তেমনই হামাসের যোদ্ধারাও প্রাণ হারাচ্ছেন। গতকাল ইসরায়েলি বাহিনী রাফাহতে একটি গাড়ির ওপর বিমান হামলা চালায়। তাদের দাবি, ঐ হামলায় হামাসের প্রধান অস্ত্র সরবরাহকারী প্রাণ হারিয়েছেন।

অপরদিকে এ যুদ্ধে ৩ মাস ধরে চলা এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। সূত্র: টাইমস অব ইসরায়েল

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা