সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঝড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রবল ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গাজায় একদিনে ২৪১ প্রাণহানি

বড়দিনের ছুটির মধ্যেই এ ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে। আর কয়েক হাজার পরিবারও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানিয়েছে, ঝড়ের কারণে এক হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে। এতে প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬০

ঝড়ের কারণে বৃষ্টি এবং আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের উপকণ্ঠে ৮ বছর বয়সী একটি শিশু পানির স্রোতে ভেসে গেছে। ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার উত্তরের গিমপি শহরে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ডেপুটি কমিশনার কেভিন ওয়ালশ বলেন, বুধবারও উদ্ধারকারী দলগুলো ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাবে।

গিমপির মেয়র গ্লেন হার্টউইগ জানান, ক্রিসমাসের সময় এ ধরনের পরিস্থিতি পরিবারগুলোর জন্য খুবই দুঃখজনক। দেশটির পূর্ব উপকূলে গত ২৫ এবং ২৬ ডিসেম্বর কয়েক দফা বজ্রপাতের ঘটনা ঘটেছে। আকস্মিক ঝড় এবং বন্যায় বেশ কিছু নদী প্লাবিত হয়েছে। আর প্রবল বাতাসে বাড়ি-ঘরের ছাদ উড়ে গেছে। বেশ কিছু এলাকায় গাছও উপড়ে গেছে।

আরও পড়ুন : ফ্রান্সে আটককৃত বিমান ভারতে

ঝড়ের সময় সাগরে ১১ জন আরোহীসহ একটি নৌকা উল্টে যায়। পুলিশ জানায়, বুধবারের ওই ঘটনায় তিনজন ডুবে গেছে। আর আটজনকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা