কিম জং উন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবার চালু হতে পারে স্থগিত পরমাণু কর্মসূচি বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। চলতি মাসেই চারবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। সর্বশেষ গত সোমবার পিয়ংইয়ং বিমানবন্দর থেকে সমুদ্রে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার শীর্ষ নেতাদের সাথে জরুরি বৈঠক করেছেন কিম। সেখানে যুক্তরাষ্ট্রের শত্রুভাবাপন্ন নীতিমালা আর সামরিক হুমকি বিপজ্জনক রেখা পার করেছে বলে মত দেন নেতারা। তাই অগ্রাহ্য না করে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি।

প্রসঙ্গত, এতোদিন বন্ধ থাকা পরমাণু বোমা এবং দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করতে পারে পিয়ংইয়ং। সম্প্রতি কোরীয় উপকূলে বেড়েছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়ংইয়ং। চলতি মাসেই চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের মধ্যে মুন্সীগঞ্জ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ

মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে ক...

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন ইস্যুতে তীব্র মতভেদ

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তি নিয়ে সমঝোতার চে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

ওয়েলিংটনে ভারতের রানের বন্যা!

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকে...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

সংস্কার কাজের কারনে টেকেরহাট মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টে...

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য...

সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৪৭ কারখানা, কর্মবিরতি ৫টিতে

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমা...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৭

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা