ভারতকে, যুদ্ধের, জানান, দিতে, সেনাবাহিনীর, মহড়া, চীনের,!,
আন্তর্জাতিক

ভারতকে যুদ্ধের জানান দিতে সেনাবাহিনীর মহড়া চীনের!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিরোধপূর্ণ কাশ্মিরের লাদাখের গালওয়ান উপত্যকায় সোমবার (১৫ জুন) রাতের সংঘর্ষের পর ফের ভারতকে চ্যালেঞ্জ করল চীন। এবার সেনা মহড়ার নতুন ভিডিও পোস্ট করল পিপলস লিবারেশন আর্মি। সেনা মহড়ার নতুন ভিডিও সম্প্রচার করেছে চীনা নিউজ-চ্যানেল।

এক প্রকার যুদ্ধের জানান দিতে আচমকা সেনা মহড়ার ভিডিও পোস্ট ভারতকে চ্যালেঞ্জেই পোস্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

সোমবার (১৫ জুন) রাতে গলওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চীন সংঘর্ষ শুরু হয়। গুলি না চললেও, ঘুষোঘুষি, পাথর ছোড়াছুড়ি হয়। পাশাপাশি চীনা জওয়ানরা কাঁটা দেওয়া লাঠি নিয়ে আক্রমণ চালায় বলেও অভিযোগ। সোমবার রাতে কয়েক ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলেছে বলে জানা গেছে।

মে মাসের গোড়া থেকেই গলওয়ান উপত্যকা অঞ্চলে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর বড় সংখ্যায় সেনা মোতায়েন শুরু করেছিল চীন। জবাবে সেনা-সমাবেশ বাড়াচ্ছিল ভারতও। এর জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চীন সীমান্ত।

তবে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে উদ্যত হয়েছিল দু'পক্ষই। হঠাৎই সোমবার (১৫ জুন) রাতে সংঘর্ষের খবর আসে। এর জেরে সেনা সরানোর আলোচনা ধাক্কা খাবে বলে মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

এদিকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আজ চীনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'ভারতের ক্ষমতা নিয়ে কারোর সন্দেহ থাকা উচিত নয়। আমরা শান্তি চাই। তবে কেউ যদি উস্কানি দেয়, উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আমরা উস্কানি দেব না। তবে নিজেদের ঐক্য, সার্বভৌমত্বের সঙ্গে আপস করব না।'

ভারত-চীন সীমান্তের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মোদী। সেদিন বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। সূত্র : এই সময়।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা