আন্তর্জাতিক

চীনের পর ভারতীয় লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক :

একদিকে লাদাখ দখলে সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষ অন্যদিকে উত্তেজনা বিরাজ করছে জম্মু-কাশ্মীর সীমান্তে। দ্বিমুখি এই আক্রমনে ভারত এখন হিমশিম খাচ্ছে। এর মধ্যে দেশটিতে করোনা মহামারি আকারে দেখা দিয়েছে।

জম্মু-কাশ্মীরের ভারত অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে ভারতীয় লক্ষ্যবস্তুতে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী।

পাকিস্তানি বাহিনীর এ হামলার সত্যতা স্বীকার করে বুধবার ১৭ জুন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় সেনারাও এর যথাযথ জবাব দিয়েছে।

ওই মুখপাত্র বলেন, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালিয়ে অহেতুক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে।

জবাবে ভারতীয় সেনারাও হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি সেনারা প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

ভারতীয় একাধিক কর্মকর্তার বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, চলতি বছরের ১০ জুন পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা প্রায় ২ হাজার ২৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সুত্র: দ্য হিন্দু

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা