চীন,-,যুক্তরাষ্ট্রের, উচ্চ,পর্যায়ের, বৈঠক, বসছে, আজ,
আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠক বসছে আজ

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যে এই প্রথম উচ্চপর্যায়ে বৈঠকে বসতে যাচ্ছে দুই দেশ। আজ হাওইয়ে উভয়দেশের শীর্ষ কর্মকর্তার এই বৈঠক অনুষ্ঠিত হবে।

অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র-নীতি বিষয়ক সিনিয়র কর্মকর্তা ইয়াং জিয়েচি’র সঙ্গে বৈঠক করবেন পম্পেও।

পলিটিকো ও সিএনএন এর খবরে বৈঠকের পরিকল্পনার কথা বলা হয়েছে।

সিএনএন বলছে, পার্ল হারবারের কাছে হিকাম বিমান ঘাঁটিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, কূটনৈতিক চ্যানেলে উভয় দেশ যোগাযোগ রক্ষা করে চলছে। এ সংক্রান্ত আরো তথ্য পরে জানানো হবে।

এর আগে, দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা কমাতে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে জানুয়ারিতে হোয়াইট হাউসে চীনের উপ প্রধানমন্ত্রী লিউ হি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছিলেন।

কিন্তু এরপরই কোভিড -১৯ নিয়ে চীনের বিরুদ্ধে মার্কিন অভিযোগের প্রেক্ষিতে এই দুই দেশের সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।

এছাড়া পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণে যুক্তরাষ্ট্রে চলা বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে পুলিশি নৃশংসতা ও ওয়াশিংটনের বর্ণবাদের তীব্র সমালোচনা করে আসছে চীন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা