আন্তর্জাতিক
ভারত চীন উত্তেজনা

সর্ব দলীয় বৈঠকের ডাক দিলেন মোদি

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

ভারত-চীন সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ জুন) বিকেল পাঁচটায় এই বৈঠক ডাকা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে। কংগ্রেস-সহ সব বিরোধী দলকেই আমন্ত্রণ জানানো হবে বৈঠকে।

সোমবার (১৬ জুন) রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত ও চীনের সেনা সংঘর্ষে এক কর্নেল সহ ১৯ সেনা জওয়ানের মৃত্যু হয়। চীনের দিকেও ৪৩ জন হতাহত হয়েছেন বলে ভারতীয় সেনা সূত্র উদ্ধৃত করে দাবি করেছে একাধিক সংবাদমাধ্যম। বেইজিং হতাহতের খবর স্বীকার করলেও সঠিক সংখ্যা এখনও জানায়নি।

তারপর থেকে চিফ অব ডিফেন্স স্টাফ এবং সেনার তিন বাহিনীর কর্তাদের নিয়ে একাধিক বার বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রধানমন্ত্রীকে গালওয়ানের পরিস্থিতি জানানোর পর তিনিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। গভীর রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে।

এরপর বুধবার (১৭ জুন) সকালে সরকারের তরফ থেকে এই বৈঠকের কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বিভিন্ন দলের নেতানেত্রীরা ভিডিও বৈঠকে যোগ দেবেন। ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী এখনও কোনও বিবৃতি না দেওয়ায় বুধবার সকালেই টুইটারে আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সর্বদল বৈঠক ডাকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা