ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক

খামেনি সংশ্লিষ্ট টুইটার অ্যাকাউন্ট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাণনাশের হুমকি দিয়ে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে একটি এনিমেশনের ভিডিও পোস্ট করা হয়।

এ কারণে ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে টুইটার। রোববার (১৬ জানুয়ারী) সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্তৃপক্ষ ওই ঘোষণা দেয়।

ইরাকে মার্কিন বাহিনীর হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। এর প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়ে ওই ভিডিও গেমটি তৈরি করা হয়। আল-আরাবিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এনিমেশন ভিডিওটিতে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালাচ্ছে। টুইটার বলেছে, আমাদের নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা