আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ইহুদিদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা। তারা জোর করে ওই পবিত্র মসজিদে প্রবেশ করে এসব অবৈধ কর্মকাণ্ড করে বলে জানিয়েছে একটি ফিলিস্তিনি সংস্থা। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।

জেরুজালেমের আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডানের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি ইহুদি বসতি স্থাপনকারীরা আল-মুগারবাহ গেট দিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করে। এ সময় তাদের নিরাপত্তা দিচ্ছিল ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেমের আল-আকসা মসজিদ হল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদিরা আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকাকে টেম্পল মাউন্ট বলে অভিহিত করে থাকে। ইহুদিদের দাবি, এখানে প্রাচীনকালে দু’টি ইহুদি মন্দির বা উপাসনালয় ছিল।

২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতি স্থাপনকারীদের প্রায় প্রতিদিনই আল-আকসা মসজিদে প্রবেশের অনুমতি দিয়ে আসছে। ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে মোট ৩৪ হাজার ৫৬২ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

উল্লেখ্য, আরব-ইসরায়েল যুদ্ধের পরে তেল আবিব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে সেখানে বসতি স্থাপন করছে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় জেরুজালেম দখল করার বিষয়টিকে কখনোই স্বীকৃতি দেয়নি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা