ইহুদি উপসনালয়ে জিম্মি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইহুদি উপাসনালয়ে জিম্মিকারীর পরিচয় মিলেছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইহুদি উপসনালয়ে জিম্মি ঘটনায় অভিযুক্ত অপরাধীর পরিচয় মিলেছে। ওই ব্যক্তির নাম মালিক ফয়সল আকরাম (৪৪)। তিনি যুক্তরাজ্যের নাগরিক।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, ঘটনার সাথে অন্য কারও যুক্ত থাকার ইঙ্গিত মেলেনি। তবে জিম্মি ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কোলেভিল শহরে ইহুদিদের উপাসনালয় সিনাগগে অবস্থান নেয় সশস্ত্র এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি কমপক্ষে ৪জনকে জিম্মি করে। এ ঘটনায় সিনাগগটি ঘিরে ফেলে পুলিশ স্থানীয় মানুষদের সেখান থেকে সরিয়ে নেয়।

দীর্ঘ ১১ ঘণ্টা পর এফবিআইয়ের সোয়াট টিম জিম্মি থাকা ব্যক্তিদের অক্ষত উদ্ধার করে। পরে গুলিতে প্রাণ হারান জিম্মিকারী ফয়সল আকরাম।

সংবাদমাধ্যম গার্ডিয়ান যুক্তরাজ্যের নিরাপত্তা সূত্রে খবর প্রকাশ করেছে, মালিক ফয়সাল যুক্তরাজ্যের ব্লাকবার্নের ল্যাঙ্কাশায়ারের বাসিন্দা ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাকে ‘সন্ত্রাসী ঘটনা ’ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে আকরাম কিভাবে অস্ত্র পেল এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বাইডেন বলেন, সম্পূর্ণ ঘটনা এখনো তার অজানা। তবে রাস্তা থেকে অস্ত্র সংগ্রহ করেছেন বলে জানতে পেরেছেন। আকরাম কত দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সেটাও জানা যায়নি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা