ক্ষেপণাস্ত্র পরীক্ষা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন বছরে চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কমিউনিস্ট দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেছেন, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে ৩ মিনিটের ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

জাপান থেকে প্রাথমিক হিসাবে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩শ কিলোমিটার দূরে আঘাত হানে। এর পথের সর্বোচ্চ উচ্চতা ছিল ৫০ কিলোমিটার।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মুখপাত্র বু সিউং-চান বলেন, যুক্তরাষ্ট্র ও তাদের গোয়েন্দা বিভাগের বিশেষজ্ঞরা এই উৎক্ষেপণের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করছেন।

গত সপ্তাহে দুটি ও তার আগে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ বছরের ৫ ও ১ জানুয়ারি দেশটি সফলভাবে দুটি হাইপারসনিক (শব্দের চেয়ে বেশি গতির) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছিল। ১৪ তারিখ তারা একটি রেলের বগি থেকে পরীক্ষামূলক দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলেও ধারণা করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা