আন্তর্জাতিক

নেপালে বুস্টার দেওয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রনের উল্লম্ফনের কারণে সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে নেপাল। সোমবার (১৭ জানুয়ারি) থেকে দেশটিতে বুস্টার ডোজের প্রয়োগ শুরু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্স এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ছয় মাসের মধ্যে দেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৯৬১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৫৫ হাজার ২০৬ জন। এছাড়া মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১১ হাজার ৬২০ জন।

মন্ত্রণালয় বলছে, সোমবার থেকে আগামী এক সপ্তাহের জন্য শুধুমাত্র দেশটির সম্মুখসারির কর্মীরা বুস্টার ডোজ পাবেন। এর পর দেশের ষাটোর্ধ্ব এবং অন্যান্যদের করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়ার পর ছয় মাস পেরিয়ে গেছেন, কেবলমাত্র এমন লোকজন এখন বুস্টার ডোজ পাবেন। ৩ কোটি মানুষের এই দেশটিতে এখন পর্যন্ত ৩৯ দশমিক ৯ শতাংশকে করোনা টিকার উভয় ডোজ দেওয়া হয়েছে। গত বছরের শুরুর দিকে দেশটিতে করোনার টিকাদান শুরু হয়।

সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলতি মাসের শেষের দিক পর্যন্ত দেশটিতে জনসমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপালের সরকার। পাশাপাশি দেশটিতে স্কুল, কলেজও আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

চলতি সপ্তাহ থেকে দেশটিতে সরকারি সেবা নেওয়ার সময় করোনা টিকার পূর্ণ ডোজ নেওয়ার প্রমাণ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যে কারণে দেশটির টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা