তালেবান শাসিত ইসলামিক আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ
আন্তর্জাতিক

সামরিক বিমান ফেরত না দিলে কঠোর পরিণতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিদেশে নেওয়া বিমান ফেরত দেওয়া না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন তালেবান শাসিত ইসলামিক আমিরাতের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ।

তালেবান সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার কাবুলে বিমানবাহিনীর এক মহড়ায় অংশ নেন। সেখানে তিনি বলেন, যে সামরিক বিমানগুলোকে বিদেশে নেওয়া হয়েছে, সেগুলো ফেরত দিতে হবে।

হুশিয়ারি উচ্চারণ করে মৌলভী ইয়াকুব বলেন, যেসব দেশে সামরিক বিমান নিয়ে যাওয়া হয়েছে, তারা যদি সেগুলো ফেরত না দেয়, তা হলে তাদের পরিণতি ভোগ করতে হবে।

তিনি বলেন, আমাদের যে বিমানগুলো তাজিকিস্তান বা উজবেকিস্তানে রয়েছে তা ফেরত দেওয়া উচিত। আমরা এই বিমানগুলোকে বিদেশে থাকতে দেব না, অন্যদের ব্যবহার করতে দেব না।

আফগানিস্তানের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর ৪০টির বেশি হেলিকপ্টার উজবেকিস্তান এবং তাজিকিস্তানে নেওয়া হয়েছে।

আফগানিস্তানের স্থানীয় জনপ্রিয় গণমাধ্যম তোলোর খবরে বলা হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে নিষ্ক্রিয় হওয়া রাশিয়ার তৈরি বেশ কয়েকটি হেলিকপ্টার ইসলামিক আমিরাত মেরামত করেছে। মঙ্গলবার সেগুলো প্রদর্শন করা হয়।

এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে আফগানিস্তানের বিমানবাহিনী কোনো দেশের ওপর নির্ভরশীল হবে না।'

তালেবান সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী ইসলামিক আমিরাতের বিরোধীদের মতভেদ দূরে রেখে নতুন সরকারে যোগ দিতে আহ্বান জানান। তিনি বলেন, আসুন— এই সরকারকে সমর্থন করুন এবং বিরোধিতা বন্ধ করুন।

এক প্রতিবেদেন থেকে জানা যায়, আশরাফ গনি সরকারের পতনের আগে আফগানিস্তানে ১৬৪টিরও বেশি সক্রিয় সামরিক বিমান ছিল। এখন মাত্র ৮১টি বিমান রয়েছে। বাকি বিমানগুলো আফগানিস্তান থেকে বের করে বিভিন্ন দেশে নেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা