আন্তর্জাতিক

রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিল আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠক শেষে ওয়াশিংটন ইউক্রেন ইস্যুতে আবারও মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিল।

সোমবার জেনেভা শহরে ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রশ্ন আলোচনায় বসেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান।

আলোচনা প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, রাশিয়া এবং আমেরিকার কর্মকর্তাদের পারস্পরিক উদ্বেগ সম্পর্কে ভালো সমঝোতা হয়েছে। তবে একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, রাশিয়া যদি ইউক্রেনের ওপর সামরিক আগ্রাসন চালায় তাহলে তাকে মূল্য দিতে হবে।
রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। তিনি বলেন, “রাশিয়া যদি আলোচনার টেবিলে থাকে এবং তারা উত্তেজনা নিরসনের ক্ষেত্রে শক্ত পদক্ষেপ নেয় তাহলে অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।”

একই সঙ্গে তিনি বলেন, রাশিয়া যদি আগ্রাসন চালায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমেরিকা ও তার মিত্ররা প্রস্তুত রয়েছে।

শেরম্যান পরিষ্কার করে বলেন, রাশিয়াকে সুস্পষ্ট মূল্য দিতে হবে, তারমধ্যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা হবে অন্যতম। এর ফলে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান ও রফতানি-শিল্প ক্ষতির মুখে পড়বে। এছাড়া, রুশ সীমান্তবর্তী মিত্র দেশগুলোতে ন্যাটো জোটের সামরিক উপস্থিতি বাড়বে এবং ইউক্রেনের নিরাপত্তার জন্য প্যয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও শেরম্যান জানান। সূত্র: দ্য হিল, ফ্রান্স২৪,

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা